1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধা সংবর্ধনা - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধা সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

 মহান বিজয় দিবস বাঙালি জাতির জীবনে এক বহু আকাক্সিক্ষত অর্জন। বাংলার সূর্যসন্তান যেসকল মুক্তিযোদ্ধার প্রাণ ও ত্যাগের বিনিময়ে এ অর্জন সম্ভব হয়েছে বাঙালি জাতি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। তাই বিজয়ের এই মাসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সকল বীর মুক্তিসেনাদের।

মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘এফবিসিসিআই’ এর সাবেক সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম [সিআইপি]। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক, বিশেষ অতিথির আসনে ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের সম্মানিত নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সম্মানিত বীর মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, স্মরণ করেন যুদ্ধের সেই দিনগুলো। সংবর্ধনায় সভাপতিত্ব করেন আবির্ভাব সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি মোঃ গোলাম মেহেদী হাসান। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, স্বাধীন দেশে সেই সোনার বাংলার প্রতিফলন দেখার আশা ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD