1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ০৮  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ০৮ 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) আজগর আলী, ০৩নং পুলিশ ফাড়িঁ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া মোড়ল পাড়া সাকিনস্থ তাজন হজন রোডস্থ জনৈক লিয়াকত এর বাড়ীর সামনে পায়ে হাটা রাস্তার উপর হতে মাদক মামলায় আসামী মোঃ হারুনুর রশিদ (৩৪), মাহফুজুল হক (৩৮)দ্বয়ের নিকট হতে আলামত BUPRENORPHINE INJECTION IP 2ML লেখা বিশিষ্ট মোট (৪০+৩০)=৭০(সত্তর) পিস নেশা জাতীয় ইনজেকশন, যাহার ওজন (৭০x২)=১৪০ ML মূল্য অনুমান ২৫,০০০/-(পচিশ হাজার)টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) কামরুল হাসান, ০৩নং পুলিশ ফাড়িঁ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া চুকাইতলা বড়বাড়ী বৌ বাজারস্থ জনৈক আশরাফুল মিয়ার মনোহারী দোকানের সামনে ফাকা জায়গা হতে মাদক মামলায় আসামী রিমন (২৬)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে আলামত একটি সাদা পলিথিনের কাগজ দ্বারা মোড়ানো ০১(এক)পুটলা কথিত হেরোইন, যাহার ওজন ১০(দশ)গ্রাম মূল্য অনুমান ১,০০,০০০/-(এক লক্ষ)টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) কামরুল হাসান, ০৩নং পুলিশ ফাড়িঁ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকা হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী শফিকুল ইসলাম শফিক (৩৫)কে গ্রেফতার করেন।

 

এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর সঙ্গীয় ফোর্স র‌্যাব-১৪ র‌্যাব-১০, কেরানীগঞ্জ, ঢাকা এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কামরাঙ্গীর চর থানাধীন আশরাফাদ উচ্চ বিদ্যালয় রোডস্থ খান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে হতে হত্যা মামলার আসামী আরিফুল ইসলাম সাজু ওরফে সাজু আহম্মেদ (২৫)কে গ্রেফতার করা হয়।

 

ইহাছাও এসআই(নিঃ) আজগর আলী, শুভ্র সাহা, শামছুজ্জামান এবং এএসআই(নিঃ)মাসুম রানা প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪টি জিআর তামিল করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জনকে গ্রেফতার করেন। তারা হলেন, রাজিব আহম্মেদ ওরফে রাজু (৩৫), মোঃ বাবলু (২৬), রাজিব আহম্মেদ ওরফে রাজু (৩৫) ও
কামরুল হাসান সুমন।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD