1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে আহত -৯ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে আহত -৯

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

বর্তমান সমাজে জমি সংক্রান্ত অহরহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। এর একটি প্রধান কারণ হলো জায়গা জমি নিয়ে বিরোধ। এরই মাঝে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চক শ্যামরামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি ২০২৫ইং) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চক শ‍্যামরামপুর গ্রামের আব্দুল সামাদ ও মোঃ সালাম গংদের জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করিলে ভুক্তভোগীরা বাধাঁ দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়ির ঘরে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল সামাদ ও সালামদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে ৯ জন আহত হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, দেলোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল রহমান, মোঃ ইব্রাহিম, মোছাঃ নাজমা আক্তার, সাসী আক্তার, আকলিমা খাতুন, মোছাঃ নাজমা বেগম। অপরদিকে কোন দুর্ঘটনা ঘটে নাই।

এই ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে গেলে সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শিথিল রাখতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। চক শ‍্যামরামপুর এলাকার বিভিন্ন পেশার সাধারণ মানুষ প্রশংসা করছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের সেবায়। এখন কোতোয়ালি থানার প্রতিটি কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD