1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জাল দলিল সৃজন চক্রের আলমগীর গ্রেফতার খসড়া কাগজ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

জাল দলিল সৃজন চক্রের আলমগীর গ্রেফতার খসড়া কাগজ উদ্ধার

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে
 ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা,  জানতে পারেন যে, সদরের চর ইশ্বরদিয়া সাকিনে আলমগীর এর বাড়ীতে দীর্ঘদিন যাবৎ ভূমি সংশ্লিষ্ট জাল দলিল ও নাম খারিজের দলিলাদি সৃজন করে থাকে। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি আভিযানিক দল ঘটনাস্থল হতে উক্ত চক্রের মূলহোতা আলমগীর হোসেন (৩১)-কে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ও চক্রের অন্যান্য সদস্যরা নতুন দলিল সৃজনসহ দলিলের ভিতরে নতুন করে খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে বিবাদ রয়েছে এসব জমিতে যে জমির মালিক নন তাকে জমির মালিক বানিয়ে দিত মর্মে স্বীকার করে। এছাড়াও, নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করাসহ যে জমি প্রাপ্য নয় তাদের নাম সংযুক্ত করে তাদের সেই জমিতে অংশীদার বানিয়ে দিত এবং তারা জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করাসহ জমির পরিমান কমিয়ে অন্যদের নতুন করে নামজারি করে তাদের জমির অংশীদারী করে দিত। জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের অভিযানকালে চক্রটির আরো অন্ততঃ ০৪ জন সক্রিয় সদস্যের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এদেরকে গ্রেফতারের প্রচেষ্টা ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতারকৃতের পূর্ণ নাম ঠিকানা। আলমগীর হোসেন (৩১), পিতা-আবুল মুনছুর, মাতা-হাজেরা খাতুন, সাং-চর ইশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD