1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের সহায়তায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের সহায়তায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলায় প্রতিষ্ঠিত রেডিয়্যান্স মডেল স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে অসহায়-দরিদ্র ও বৃদ্ধ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রেডিয়্যান্স মডেল স্কুল পরিবারের উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন প্রতিষ্ঠানটি। 

প্রথমে তাঁরা শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে বাড়ি বাড়ি অসহায়-দরিদ্র ও বৃদ্ধ মানুষের তালিকা তৈরি করে তাদের মাঝে এই ইফতার সামগ্রী শিক্ষার্থীদের মাধ্যমে ওই সকল অসহায় মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষার্থীরা মনের আনন্দে এইগুলো খুব গোপনীয়তার সহিত পৌঁছে দেয় ওই সকল অসহায়দের মাঝে। তবে যাদেরকে দিচ্ছেন তাদের নাম ঠিকানা ও ছবি তারা প্রকাশ করেননি।

 

ইফতার সামগ্রী বিতরণের পূর্বে অত্র বিদ্যালয়ের প্রয়াত সাবেক দুই শিক্ষার্থী নাঈম আহম্মেদ ও ইমরান হোসেনের আত্মার মাগফেরাত কামনায় প্রথমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক আজিজুল হক ও প্রধান শিক্ষক গোলাম মস্তোফা।

 

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক আজিজুল হক বলেন, এ আয়োজনটি আমরা স্বল্প পরিসরে গত বছরও করেছিলাম। তবে এ বছর এটি আর একটু বড় পরিসরে করার চেষ্ঠা করেছি। মূলত শিক্ষার্থীদেরকে মানবিক কাজে উদ্বুদ্ধ এবং রোজার দিনে অসহায় মানুষদের কিছুটা সহযোগিতা করতেই আমাদের এ ব্যতিক্রমী আয়োজন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD