1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

২০ এপ্রিল ২০২৫ (রবিবার) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম সভাপতিত্ব করেন। সভায় মার্চ/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৪ জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল অফিসার সাগর সরকার, সহকারী পুলিশ সুপার,হালুয়াঘাট সার্কেল। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা। শ্রেষ্ঠ এসআই-এসআই(নি:) এস.এম. সফিউল্লাহ, মুক্তাগাছা থানা। শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিঃ) জিয়াউর রহমান, মুক্তাগাছা থানা।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার-এসআই(নিঃ) রাজীব তালুকদার, জেলা গোয়েন্দা শাখা। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই(নিঃ) কাউসার আহম্মেদ টিটু,হালুয়াঘাট থানা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার-এএসআই(নিঃ) মোঃ আবু হানিফ, এিশাল থানা।
সবোর্চ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার- টিএসআই মোঃ আঃ রহিম সরকার, ত্রিশাল ট্রাফিক জোন। ডাকাতি মামলার রহস্য উদঘাটন কারী অফিসার-পুলিশ পরিদর্শক ( তদন্ত )জনাব মোঃ হুমায়ুন কবির, ভালুকা মডেল থানা। মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটককারী অফিসার – পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক,ধোবাউড়া থানা। মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারকারী অফিসার এসআই রাশিদুল ইসলাম, পাগলা থানা সহ সঙ্গীয় টিম। মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারকারী অফিসার এসআই সুজিত কুমার সরকার, হালুয়াঘাট থানা। মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারকারী অফিসার – এসআই বিশ্বজিত সূত্রধর, কোতোয়ালী মডেল থানা এবং
হারানো মোবাইল উদ্ধারকারী অফিসার – এএসআই জাহাঙ্গীর কবির,জেলা গোয়েন্দা শাখাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়া অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD