1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফেইসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি করলেন ইদ্রিছ খান - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ফেইসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি করলেন ইদ্রিছ খান

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি থেকে ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে ময়মনসিংহের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইদ্রিছ খান (৫৫) নামের এক ব্যক্তি। তিনি ময়মনসিংহ শহরের ভাটিকাশর বড়বাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা।
জিডিতে ইদ্রিছ খান উল্লেখ করেন, ‘Idris Khan’ নামে তার একটি ব্যক্তিগত ফেসবুক আইডি রয়েছে। সম্প্রতি কে বা কারা ‘প্রতিবাদী কণ্ঠস্বর’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে তার ছবি ব্যবহার করে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করছে। তিনি দাবি করেন, মার্চ ২০২৫ সাল থেকে নিয়মিতভাবে উক্ত ভুয়া আইডি থেকে তার বিরুদ্ধে আজেবাজে পোস্ট ও মন্তব্য করা হচ্ছে। সর্বশেষ ২০ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি এমন একটি পোস্ট দেখতে পান।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এধরনের অপপ্রচারে তার সামাজিক সম্মানহানি ঘটছে এবং ভবিষ্যতে তার বড় ধরনের ক্ষতি হতে পারে। এ বিষয়ে আশপাশের লোকজনকেও তিনি অবগত করেছেন এবং তদন্তকালে প্রত্যক্ষদর্শীরা সত্যতা প্রমাণে সহযোগিতা করবেন বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
জিডির সঙ্গে ভুয়া ফেসবুক আইডির একটি লিংকও সংযুক্ত করেছেন ইদ্রিছ খান। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার ২০ এপ্রিল তারিখে জিডিটি গ্রহণ করেন, যার নম্বর ১৮৭।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম খান জানান,জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD