1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে পুলিশের অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ জব্দ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

শেরপুরে পুলিশের অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ জব্দ

পুলক রায়,শেরপুরঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় গারো পাহাড়সংলগ্ন অঞ্চলে পুলিশের বিশেষ অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে পরিচালিত এই অভিযানে জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

থানা সূত্রে জানা যায়, সোলার ফ্যান্সিং কন্ট্রোল রুমের পাশে মদ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যায়। তাদের শনাক্তে অভিযান চলছে।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান চালানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার দীর্ঘদিনের সমস্যা, পুলিশি অভিযান এ বিষয়ে সচেতনতা ও প্রতিরোধে সহায়ক হবে বলে তারা আশাবাদী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD