1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন তরুণ ফুটবলার  - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন তরুণ ফুটবলার 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তাইজুল ইসলাম (২৫) নামের এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে তাইজুল ইসলাম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাচ্ছিলেন। সেই সাথে পিতা আব্দুস ছাত্তারের সাথে বাড়ির কৃষি কাজেও সময় দিতেন। এদিকে শুক্রবার দুপুরে তাইজুল ইসলাম নিজ বাড়ির পাশেই উপস্থিত বিলে জমিতে ধান কাটতে যায়। এসময় ক্ষেতের পাশে থাকা সেচ মোটরের বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের লোকজন উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে স্থানীয়ের দাবি, এমন এলোমেলো বৈদ্যুতিক তার ও ত্রুটিপূর্ণ সংযোগের কারণে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, প্রাথমিক ভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত তাইজুল ইসলাম একজন উদীয়মান ফুটবলার ছিলেন। তিনি স্থানীয় পর্যায়ে বেশ পরিচিত এবং প্রশংসিত ছিলেন। ময়মনসিংহ মোহামেডান ক্লাবে ও স্থানিয় আব্দুল হালিম ফুটবল একাডেমীর নিয়মিত ফুটবলার ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD