1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
স্বাধীন সাংবাদিকতার দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের র‌্যালী, আলোচনা সভা - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

স্বাধীন সাংবাদিকতার দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের র‌্যালী, আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে স্বাধীন সাংবাদিকতার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে র‌্যালী ও আলোচনা সভা করেছে কর্মরত সাংবাদিকরা। এ সময় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা বাস্তবায়নের দাবি জানান তারা।

শনিবার (৩ মে) বিকাল ৫টায় গৌরীপুর প্রেসক্লাবে ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং ও স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’ শিরোনামে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

গৌরীপুরে প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক ঐক্য ফোরাম ও রির্পোটার্স ক্লাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকরা।

এর আগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে একটি র‌্যালী গৌরীপুর পৌর এলাকা প্রদিক্ষণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।

র‌্যালী শেষে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে সাংবাদিকদের অধিকার নিয়ে আলোচনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবরুদ্ধ সময়ের কবিতার সম্পাদক কবি এহসান হাবিব, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালিক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD