1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলনে সুমনের নেতৃত্বে বিশাল মিছিল - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলনে সুমনের নেতৃত্বে বিশাল মিছিল

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে সাবেক ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাদিউল বাশার সুমনের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিতে এই মিছিলের আয়োজন করেন।

গত সোমবার উচাখিলা ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে সুমনের নেতৃত্বে বিশাল জনসমাবেশ ঘটে। সম্মেলন স্থল সেজেছিল নতুন সাজে—ডিজিটাল ব্যানার, ফেস্টুন, তোরণ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়ার বড় বড় ছবিতে সজ্জিত ছিল উচাখিলা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ ও আশেপাশের সড়ক।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছিল। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়, যার ফলে ১০ বছর পর চাঙ্গা হয়েছে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপুসহ উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD