1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কিশোরগঞ্জ - ৪ আসন দখল করতে তৎপর স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ শাহীন রেজা চৌধুরী - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জ – ৪ আসন দখল করতে তৎপর স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ শাহীন রেজা চৌধুরী

মোক্তার হোসেন গোলাপ, কিশোরগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনটি দখল করার লক্ষ্যে সভা-সমাবেশ, সামাজিক অনুষ্ঠান এবং ব্যানার-পোস্টারে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহীন রেজা চৌধুরী । তিনি কোন দলের না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ভোটারদের মুখে।

কিশোরগঞ্জ ৪ আসনটি মূলত অ্যাডভোকেট আব্দুল হামিদের ঘাটি হিসেবে পরিচিত। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আসনটি দখল করেন। ছাত্র জনতার আন্দোলনের পর বাপ বেটা এলাকা ছেড়ে ঘা ঢাকা দেওয়ায় আওয়ামী লীগের প্রতিপক্ষ এক ডজন নেতা দলীয় মনোনয়ন নিয়ে এই আসনটি দখল করার জন্য স্বপ্ন দেখছেন। এদিকে দেখা গেছে নিজের শক্তিকে পুঁজি করে মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ শাহীন রেজা চৌধুরী। তিনি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান।রাজনীতিতে নতুন হলেও রেজা পরিবার পূর্বকাল থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।যেহেতু এ আসনটি বছরের পর বছর আব্দুল হামিদ ও তার ছেলের দখলে থাকায় রেজা পরিবার প্রতিপক্ষ হিসেবে রাজনীতিতে আসিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হামিদ পরিবার নির্বাচনে না আসার সম্ভাবনা দেখা দেওয়াতে ডাক্তার শাহীন রেজা চৌধুরী কোন দলের না হয়ে মানুষের ভালোবাসা নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন মানুষের হৃদয় জয় করেছি ভালোবাসা দিয়ে,আরো জয় করার চেষ্টা করছি। স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ রাজনীতির খেলা খুব ভালোই বোঝেন। তিনি এলাকায় না থাকলেও হাতে চুড়ি পরে বসে থাকার লোক না। তাই আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীদের ভোটের হিসাব নিকাশ উলট পালট হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD