1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি শুরু বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি শুরু বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতির অংশ হিসেবে আঠারবাড়ি রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়েও পাঠদান বন্ধ রয়েছে।

 

রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতার যৌক্তিক দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার নানা আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো যৎসামান্য ভাতা বাড়িয়ে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে।”

 

উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক শিক্ষক সমাবেশে শিক্ষাবিষয়ক উপদেষ্টা শিক্ষক নেতাদের আশ্বাস দিয়েছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা পুনর্বিন্যাস করা হবে। কিন্তু গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় থেকে মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়, যা শিক্ষক-কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

 

রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “বর্তমান বাজারে ৫০০ টাকায় কোনও ঘর ভাড়া পাওয়া যায় না। এই প্রজ্ঞাপন শিক্ষক সমাজের সঙ্গে উপহাস ছাড়া আর কিছু নয়।”

 

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত ও সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসা (EIIN: 111815)-এর ইংরেজি শিক্ষক মিয়া সুলেমান বলেন, “আমরা রাষ্ট্রের জাতীয় বেতনস্কেলভুক্ত হলেও কেবলমাত্র অল্প কিছু সুবিধা পাই, যা সংবিধানসম্মত নয়। আমাদের আন্দোলনের উদ্দেশ্য হলো— বেতনস্কেলভুক্ত অন্যদের মতো সকল সুবিধা ভোগের অধিকার নিশ্চিত করা। এক দেশে দুই নীতি চলতে পারে না।”

 

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।##

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD