1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
একজন বিচক্ষণ পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

একজন বিচক্ষণ পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর কোতোয়ালী মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ নাজমুস সাকিব, তিনি ডিসেম্বর ২০২৫ সালে থানার দায়িত্ব গ্রহণ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব, সৎ ও কর্মট পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন, নতুন হলেও তাঁর কাজের দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণে ইতোমধ্যে ময়মনসিংহ সদর কোতোয়ালী থানা এলাকায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ আগের তুলনায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

কোতোয়ালী মডেল থানার নতুন ওসি মোঃ নাজমুস সাকিবের অন্যতম গুণ হলো-তিনি জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আইনগত সীমার মধ্যে থেকে সমস্যার দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করেন, থানায় অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

এলাকায় অপরাধ দমনে তিনি নিয়মিত টহল জোরদার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান এবং কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন, একই সঙ্গে তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই থানার পরিবেশ আরও শৃঙ্খলাপূর্ণ হয়েছে এবং পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমে এসেছে, একজন দক্ষ ও মানবিক অফিসার হিসেবে ওসি মোঃ নাজমুস সাকিব ময়মনসিংহবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছেন, সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তাঁর এই নিষ্ঠা অব্যাহত থাকলে ময়মনসিংহ সদর কোতোয়ালী মডেল থানা আরও এক ধাপ এগিয়ে যাবে-এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD