1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দেশে বিচারাধীন মামলা পৌনে ৩৭ লাখ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪ পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ সৌদিআরবে উট ও মোটর সাইকেল সংঘর্ষ : ২ বাংলাদেশি নিহত ময়মনসিংহে রানা হত্যায় গ্রেফতার ৪ অষ্টগ্রামে বাড়ি ছেড়ে অনিশ্চিত পথে মা-সন্তান, অভিযোগের তীর বিএনপি নেতার বিরুদ্ধে সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

দেশে বিচারাধীন মামলা পৌনে ৩৭ লাখ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৮৮ বার পড়া হয়েছে

উচ্চ ও অধস্তন আদালতে দেওয়ানি ও ফৌজদারি বিচারাধীন মামলা ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮। এর মধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা পাঁচ লাখ ১২ হাজার। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মামলার তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের তৈরি করা এক পরিসংখ্যানে এটি জানা গেছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ পরিসংখ্যানটি প্রকাশ করেন।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২৩ হাজার ৬১৭ মামলা বিচারাধীন। এর মধ্যে দেওয়ানি মামলা ১৫ হাজার ৫৩৩ এবং ফৌজদারি মামলা ৭ হাজার ৮৯৮। এ ছাড়া সর্বোচ্চ আদালতে ১৮৬টি কনটেম্পট পিটিশনও রয়েছে। এদিকে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা চার লাখ ৮৯ হাজার ৬৮। এর মধ্যে দেওয়ানি ৯৭ হাজার ৬১৬ ও দুই লাখ ৯২ হাজার ৪২৯ ফৌজদারি মামলা রয়েছে। এ ছাড়া ৮৭ হাজার ৮৫৩ রিট পিটিশন মামলা এবং অন্যান্য ১১ হাজার ১৭০টি।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে ৩১ লাখ ৭২ হাজার ৪৩টি মামলা বিচারাধীন। এর মধ্যে ১৩ লাখ ৬৫ হাজার ৬৭৮ দেওয়ানি মামলা এবং ১৮ লাখ ৬ হাজার ৩৬৫ ফৌজদারি মামলা বিচারাধীন। উচ্চ ও অধস্তন আদালত মিলিয়ে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজার ৮২৭।

একই সঙ্গে বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা ২১ লাখ ৬ হাজার ৬৯২টি এবংঅন্যান্য মামলার সংখ্যা ৯৯ হাজার ২০৯টি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD