1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুর্গাপুর উপজেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ কুষ্টিয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জমির মাটি আত্মসাতকাণ্ড: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নামছে শিক্ষা অফিস ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪ পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ

দুর্গাপুর উপজেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় সারা দেশের ন্যায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর শহরে শান্তি সমাবেশ করে উপজেলার দলীয় কার্যালয়ে এসে শেষ হয় সমাবেশটি।

দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান নীরা(সাদ্দাম আকঞ্জির) সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনি বাউল,মো আল আমীন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামাত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে।

যারা এদেশের বিরুদ্ধে, ও বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে দুর্গাপুর উপজেলা যুবলীগ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD