1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি’র অভিযানে আন্তঃজেলা কুখ্যাত প্রতারক সাব্বির গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ ডিবি’র অভিযানে আন্তঃজেলা কুখ্যাত প্রতারক সাব্বির গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৬৩৩ বার পড়া হয়েছে

সারা দেশের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে চাকুরী দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কুখ্যাত প্রতারক সাব্বির আহমেদকে প্ররতারনা করা সময় ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ তাকে শহরের টাউন হল এলাকা থেকে আটক করেছেন।তার কাছ থেকে বিভিন্ন মন্ত্রনালয়ের সীলমোহর ও কাগজ পত্র পাওয়া যায়।
পুলিশ জানায়, গত২০ আগষ্ট আন্তঃজেলা কুখ্যাত প্রতারক নিজেকে সচিব পরিচয় দিয়া মাইক্রোবাস ষ্ট্যান্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর ছেলে ও স্থানীয় কাউন্সিলর কাউসার-ই-জান্নাত এর নিকট আত্মীয়কে মন্ত্রালয়ে চাকুরী দিবে বলিয়া টাকা নেওয়া ফন্দি আটে।প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিকে এবং পুলিশ সুপার ,ময়মনসিংহকে বিষয়টি অবহিত করিলে, পুলিশ সুপার, এর নির্দেশে তাৎক্ষনিকভাবে অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নেতৃত্বে এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন ও এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন টাউন হল মোড় হইতে ২০ আগষ্ট ২০২৩ সময় ১৬.৪০ ঘটিকায় প্রতারক মোঃ সাব্বির আহমেদ শাকিল (৪৯)কে আটক করেন। তার বাবার নাম মোঃ সামিউল ইসলাম। তিনি রাজশাহী জেলার বোয়ালীয়া থানার রামচন্দ্রপুর (পূর্ব অংশ আহম্মদ পুরসহ), এলাকার বাসিন্দা।, বর্তমান সাং-কান্দাপাড়া আকুয়া (বুলবুল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বসবাস করেন।কুখ্যাত প্রতারকে মোঃ সাব্বির আহমেদ শাকিল দেখানো মতে তাহার ভাড়া বাসা হইতে, একটি আইডি কার্ড যাহার গায়ে ইংরেজী Ministry of Law And Justice Division Parliament Affairs Md. Sabbir Ahamed Chowdhury, ID NO:003426, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER সহঅন্যান্যলেখাআছে, একটি আইডি কার্ড যাহার গায়ে ইংরেজীতে Ministry of Law And Justice Division Parliament Affairs Md. Sabbir Ahamed Chowdhury, ID NO:00349267, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER, একটি গোলসিল যাহার গায়ে আইনবিচার ও সংসদ বিষয় কমন্ত্রাণালয়সহ অন্যান্য লেখা আছে।, একটি লম্বা সিল যাহার গায়ে মোঃ আনিসুল হক, মন্ত্রী সংসদ সদস্য ৫৮ ব্রাহ্মণবাড়ীয়া-৪সহ অন্যান্য লেখা আছে, একটি লম্বা সিল যাহার গায়ে মোঃ সাব্বির আহমেদ (শাকিল) সচিবের একান্ত সচিবসহ অন্যান্য লেখা আছে, পাঁচটি ভিজিটিং কার্ড যাহার গায়ে ইংরেজীতে GOVERNMENT OF THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH, Md. Sabbir Ahamed Chowdhury, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER সহ অন্যান্য লেখা আছে, বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষমতা পত্র সংক্রান্ত নিয়োগ পত্র ০৩টি ও একটি কালো রংয়ের পুরাতন ব্যবহৃত ল্যাপটব ব্যাগ উদ্ধার করা হয়। ঘটনা সংক্রান্তে মোঃ নজরুল ইসলাম থানায় অভিযোগ করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি দীর্ঘ দিন যাবত দেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সুকৌশলে সাধারণ জনগণের সাথেএই প্রতারণা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD