1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালী পুলিশের বাল্য বিয়ে ইভটিজিং ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

কোতোয়ালী পুলিশের বাল্য বিয়ে ইভটিজিং ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের উদ্যোগে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক সেবনের কুফল ও যৌন হয়রানী সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে এডওয়ার্ড ইন্সটিটিউটে ( এডওয়ার্ড স্কুলে) এই সভা হয়। সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার)। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মান্নান, স্কুলের প্রধান শিক্ষক মোঃ খসরু বিন সাহাব বক্তব্য রাখেন।
সভায় কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি শাহ কামাল আকন্দ বলেন, বাল্য বিয়েকে সব সময় না বলতে হবে। কারণ বাল্য বিয়ের ফলে মারাত্বক স্বাস্থ্য হানি এমনকি মৃত্যু ঝুকি বেড়ে যায়। স্কুলে আসা যাওয়ার পথে কখনো কোথাও ই্ভটিজিং ও নারী নির্যাতনের মত কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক শিক্ষক, অভিভাবক ও পুলিশকে জানাতে হবে। মাদক সম্পর্কে ওসি আরো বলেন, বর্তমান সময়ে মাদকের ভয়াবহতা বেড়েই চলছে। অনেক কোমলমতি শিশুরা অসৎ সঙ্গের কারণে মাদকে জড়িয়ে পরছে। ফলে এই সকল শিশুরা লেখাপড়া ছেড়ে দিয়ে মাদকের দিকে ঝুকে পরছে। মনে রাখতে হবে, মাদকাসক্ত সন্তান তার পরিবার এবং নিজেকে ধ্বংস করে। অনেক সময় মাদকসেবী সন্তান তার পরিবারকে খুন হত্যা পর্যন্ত করে পরিবারের সর্বনাশ ও নিজের জীবনকে ধ্বংস করে। তাই মাদক থেকে সব সময় অনেক দুরে থাকতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD