1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
হালুয়াঘাটের এসিলেন্ডকে প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

হালুয়াঘাটের এসিলেন্ডকে প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

 : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামানের দায়িত্বে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও জনদূভোর্গ ভোগান্তি সৃষ্টির কারণে দ্রুত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্তরে সর্বস্তরের জনগণ এর আয়োজনে মানব বন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকতা মাধ্যামে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ জাকারিয়া,আলম মিয়া কাঞ্চন মিয়া জুবায়ের হোসেন জুয়েল, শহীদুল ইসলাম শহীদ, শাহ আলম, সাগর , টিটু বক্তারা বলেন, দীর্ঘ দিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান হালুয়াঘাটে দায়িত্ব নেওয়ার পর থেকে জমি রেজিষ্ট্রি, জমি সম্পাদন, খারিজ, ডিসিআর, চেক প্রাপ্তিতে সর্বস্তরের সাধারণ জনগণ, ভূমির মালিক, জমির দাতা-গ্রহীতা চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। যথাযথ কাগজ পত্র দাখিলের পরেও সব শর্ত পূরণ করেও জমির মালিককে তিনি খারিজ দেন না এবং মাসের পর মাস অনর্থক অন্যায়ভাবে ঘুরাতে থাকেন। তার দায়িত্বে চরম স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও জনদূভোর্গ সৃষ্টিতে দৃশ্যমান ভূমিকা রেখে চলেছেন।
এতে অসহায় জিম্মি হয়ে পড়েছে ময়মনসিংহের হালুয়াঘাটের সর্বস্তরের জন মানুষ, কেউ জরুরী আর্থিক প্রয়োজনে ইচ্ছে করলেই জমি কেনা-বেচা করতে পারছেন না। এর প্রধান অন্তরায় হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান। হালুয়াঘাটের ইতিহাসে আর কোন দিন এরকম দায়িত্ব কান্ড জ্ঞানহীন এসিলেন্ড আসেননি। ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিস সর্বস্তরের কর্মকান্ডে ব্যাপক স্থবিরতা নেমে এসেছে।
তাই হালুয়াঘাটের সর্বস্তরের জনগণকে চরম ভোগান্তির হাত থেকে রক্ষা করতে এবং সকল কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে অনতি বিলম্বে এসিলেন্ড জিনিয়া জামানকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। অন্যথায় হালুয়াঘাটের জনগণ প্রত্যাহারে দাবিতে দূর্বার গণ আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে সর্বস্তরের প্রায় শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামানের ব্যবহৃত সরকারি মুঠোফোনে একাদিকবার কল করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়িন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD