1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়া পৌরসভা প্রথম শ্রেণী হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল  - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ফুলবাড়িয়া পৌরসভা প্রথম শ্রেণী হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে
  বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-২ শাখার ১৪ মে, ২০২৩ তারিখে ১৭/৩৯৪ প্রজ্ঞাপন মূলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভাকে “খ” শ্রেণি হতে “ক” শ্রেণির পৌরসভায় উন্নীত করেছে হয়েছে। এ আনন্দঘন মুহুর্তে ফুলবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দর‍্যালী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার সামনে থেকে র‍্যালীটি বের হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে আবারো পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়।
র‍্যালী পুর্ব মুহুর্তে ফুলবাড়িয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম,  সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি সফর আলী বুলু, কাউন্সিলর চান মাহমুদ প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, অধ্যাপক আবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এম এ হান্নান, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন, তাতীলীগের সভাপতি চান মিয়া,  যুবলীগ নেতা সাইফুল আলম কাজল সহ পৌর আওয়ামী লীগের প্রতিটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় মেয়র গোলাম কিবরিয়া বলেন, এই পৌরসভাটি আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০১ সালে তৃতীয় শ্রেণীর পৌরসভা হিসাবে গঠিত হয়েছে। আবার আওয়ামী লীগ সরকারের সময়েই দ্বিতীয় শ্রেণী এবং সবশেষে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম শ্রেণীর পৌরসভা করা হয়েছে। তিনি বলেন, সকল বিধি বিধান মেনেই ফুলবাড়িয়া পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। ফুলবাড়িয়া পৌরসভকে প্রথম শ্রেণীতে উন্নীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ফুলবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেটকে পৌরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জনগণের উদ্দেশ্য তিনি আরো বলেন, আপনারা অতীতেও আমার পাশে ছিলেন। বর্তমানেও রয়েছেন। বর্তমানের আগামীতে আপনারা আমার পাশে থাকলে ভবিষ্যতে ফুলবাড়িয়াকে একটি মডেল পৌরসভা করা হবে।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, ফুলবাড়িয়া পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা পৌরবাসীর তথা ফুলবাড়িয়াবাসির বিজয়। আজ বিজয় মিছিল শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসন থেকে নৌকাকে বিজয়ের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করে বিজয় মিছিলের মাধ্যমে ঘরে ফিরব। এ জন্য আওয়ামী লীগকে  ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD