1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সংবর্ধিত হলেন সুপারিশপ্রাপ্ত ১০৭ নবীন ক্যাডার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে সংবর্ধিত হলেন সুপারিশপ্রাপ্ত ১০৭ নবীন ক্যাডার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ৪১তম সরকারি কর্ম কমিশনে (বিসিএস) সুপারিশপ্রাপ্ত ১০৭ জন নবীন ক্যাডার সংবর্ধিত হয়েছেন। এ সময় উৎসবমূখর পরিবেশে তাদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।শুক্রবার (৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে ওরাকল বিসিএস কোচিং সেন্টার এই নবীন ক্যাডারদের সংবর্ধনা দেয়।

এর আগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বপ্ন জয়ের নানা গল্প তুলে ধরে বক্তব্য রাখেন সুপারিশপ্রাপ্ত নবীন ক্যাডাররা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অব:) মো: হাবিবুর রহমান।

এ সময় ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মো: হাবিবুর ররহমান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সোনিয়া সোহেলী, প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-সচিব মো: সানিউল ফেরদৌস, আনন্দমোহন কলেজের প্রফেসর তোফায়েল হোসেন খান, মুমিনুন্নিচ্ছা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মেহেদী মাহাবুব খান, জেলা পুস্তক প্রকাশনা ও বিক্রিয় সমিতির সভাপতি আব্দুর রব মোশারফ, বিসিএস ক্যাডার এম.এ মান্নান প্রমূখ।

সংবর্ধণা অনুষ্ঠানের শুরুতে ওরাকল বিসিএস পরিবারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ওরাকল ময়মনসিংহ শাখা ব্যবস্থাপক মো: জাহিদুল ইসলাম ও বাকৃবি শাখার ব‍্যবস্থাপক মাছুম বিল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর পরিশ্রম এবং অধ্যাবসা কখনো বৃথা যায় না। বিসিএস পেতে হলে লেখাপড়ায় পরিকল্পিত প্ররিশ্রম অপরিহার্য। এক্ষেত্রে ক্যাডার তৈরীতে ওরাকল বিসিএস কোচিং মিরাকল হিসেবে ভূমিকা পালন করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD