1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বাংলাদেশ হরিজন হেলা সমাজ চৌহদ্দী এর সাধারণ সভা অনুষ্ঠিত হয় - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

বাংলাদেশ হরিজন হেলা সমাজ চৌহদ্দী এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়

নেপাল ধর ::
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মুক্তাগাছা পৌরসভা অডিটোরিয়ামে শুক্রবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ হরিজন হেলা সমাজ চৌহদ্দী এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুতেই জাতীয় সংগীত গীতা পাঠ প্রয়াত নেতৃবৃন্দের সরণি নিরবতা পালনের মাধ্যমে সাধারণ সভার কাজ শুরু হয়। পাশাপাশি সভায় আগত সকল জেলা থেকে হেলা সমাজের চৌধুরী ও প্রধান হেলা হেলা ছাত্র যুবকদের আগমনে মুক্তাগাছা হেলা সমাজ পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তাগাছা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, সভাপতিত্ব করেন মুক্তাগাছা সেবা পল্লীর প্রধান তন্ময় চৌধুরী, প্রধান অতিথি বিজয় হেলা চৌধুরী (বিনোদ) আব্বায়ক বাংলাদেশ হরিজন হেলা সমাজ চৌহদ্দী, বিশেষ অতিথি পন্ডিত হেলা চৌধুরী সদস্য সচিব, বাংলাদেশ হরিজন হেলা সমাজ চৌহদ্দী পরিষদ, সঞ্চালনায় ছিলেন হৃদয় দাস হেলা সাধারণ সম্পাদক বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদ ও যুবনেতা অমর সিং হরিজন। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত অতিথিবৃন্দরা হলেন রাজন হেলা প্রধান (ময়মনসিংহ), মিঠুন সরকার (রাজশাহী) কালী প্রসাদ বাবু (রাজশাহী হেতমখাঁ) রাম প্রধান (টাংগাইল থানাপাড়া) মুন্না হেলা (চৌধুরী কান্দাপাড়া টাঙ্গাইল) চন্দন হেলা (রাজবাড়ী) সন্দীপ হেলা (কিশোরগঞ্জ) রিপন হেলা (মানিকগঞ্জ) নন্দকিশোর হেলা (শেরপুর সদর) রিপন হেলা (টাংগাইল থানাপাড়া পুরাতন কলোনি) শিবু কুমার হরিজন যুবনেতা (চাঁদপুর) সাধারণ সভা থেকে সমস্ত দাবিগুলি উত্থাপন করা হয় ১। হেলা সমাজের সকল বিচার শালিশ নিজ নিজ জেলার চৌধুরী প্রধান ও পঞ্চায়েত কমিটি সমন্বয় সাধনসহ সমাধান করিবেন। ২। সকল দাবি দাওয়া (অধিকার) হেলা সমাজের নিজস্ব প্যাডে লিখিত অবস্থায় প্রশাসনের নিকট তুলে ধরবেন এবং এই প্যাড সকল হেলা সমাজের উপজেলা জেলা ও বিভাগীয় শহরে ব্যবহৃত হইবে ইহার নমুনা সংগ্রহ করিবেন আহ্বায়কের নিকট হইতে। ৩। বেকার যুবকদের জন্য সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করিতে হইবে। ৪। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আউটসোসিং পদ্ধতি বাতিল করার জন্য আন্দোলন গড়ে তুলতে হইবে। ৫। প্রতিটি পৌরসভা বা সিটি কর্পোরেশনের এর বেতন বৃদ্ধি করার জন্য স্মারকলিপি পেশ করিতে হইবে। মেয়র মহোদয়ের নিকট রচনা করিয়া সমস্ত কিছু সাব্যস্ত করিবেন। ৬। শিক্ষার বিকাশে হইবে। যেহেতু শিক্ষা জাতির মেরুদন্ড। ৭। যুব সমাজকে মাদক /নেশা মুক্ত করিতে অবশ্যই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করিতে হইবে। ৮। যে যেই স্থানে হেলা সমাজ বসবাস করিতেছে ও যে সকল স্থানে কর্মসূচি সরকার গ্রহণ করেছে সেখানে হেলাদের জায়গায় কুচিত করার হেয় পাঁয়তারা চলিতেছে ইহার পতি সজাগ দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে আহবান করা হইতেছে। ৯। ২০০/৩০০ বৎসর যাবৎ হেলারা যে যে স্থানে বসবাস করিতেছে তার মূল্য মালিকানা নিজ নিজ নামের দলিল সংগ্রহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহবান করা হইতেছে। ১০। যে সকল স্থানে হেলাদের উচ্ছেদ করার অভিযান চলছে সে সকল স্থানে দুর্বার আন্দোলন গড়ে তুলুন। প্রয়োজনে সে সকল স্থানে সকল হেলা সমাজের লোকেরা দলে দলে প্রতিবাদ গড়ে তুলুন। ১১। ঐতিহ্যগত হেলা সমাজ কার্যক্রমে নিয়োজিত দক্ষ সেহেতু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহে সম্পর্কিত সমূহ সম্প্রদায় ভুক্ত সদস্যবৃন্দের জন্য সংরক্ষণ ও নিয়োগের ব্যবস্থা করিতে হইবে। এই ক্ষেত্রে সরকারি বিধান বাস্তবায়ন ও নিশ্চিত করণ করতে হইবে। ১২। সম্প্রদায় ভুক্ত নাগরিকবৃন্দের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। হেলার মান কিভাবে রক্ষা পাবে তাহার বিধান করতে হইবে। সবার শেষে বিভিন্ন জেলা থেকে আসা অতিথিদের দুপুরে খাবার পরিবেশন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD