1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

কোতোয়ালির অভিযানে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সডিল ও ফেন্সিডিল বহনের দায়ে একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। এ সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। একইসাথে অন্যান্য অপরাধের দায়ে আরো চার অপরাধীকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার চৌকস ও দায়িত্বশীল ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি পুলিশ। এরই অংশ হিসেবে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকশ টীম অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে চর কালিবাড়ী ময়লাকান্দা নামক স্থানে শম্ভুগঞ্জ টু ময়মনসিংহগামী পাকা রাস্তা থেকে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, টাঙ্গাইলের বিধু কর্মকার, ফুলপুরের প্রবীর সরকার এবং শেরপুরের নালিতাবাড়ীর মোঃ রাকিব ও আবুল হোসেন। তাদের কাছ থেকে ১৪০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারসহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। আইন শৃংখলা বাহিনীর তথ্য মতে, গত কয়েক মাসের ফেনসিডিলের এটি সর্ববৃহৎ চালান।
এছাড়া এসআই সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সি ঘোষ রোড এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী মনিরুল ইসলাম কাইয়ুম ওরফে হৃদয়, মোঃ আলামিনকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই মাহমুদুল ইসলাম ও সোহরাব হোসেন অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামি দিহান ও মোঃ সোহেলকে গ্রেফতার করে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD