1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে প্রশিক্ষণার্থী সহকারী জজগণের সাথে জেলা পুলিশ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে প্রশিক্ষণার্থী সহকারী জজগণের সাথে জেলা পুলিশ

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

আজ ১২ সেপ্টেম্বর, ২০২৩ মঙ্গলবার ‘বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট’ কর্তৃক পরিচালিত ৪৮তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অনুষদ সদস্য ও প্রশিক্ষণার্থী সহকারী জজগণের সাথে জেলা পুলিশ, ময়মনসিংহের কার্যক্রম সংক্রান্ত ব্রিফিং পুলিশ অফিস কনফারেন্স রুম, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), এম এম মোহাইমেনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)  এবং ড. মোঃ আলমগীর, উপ-পরিচালক (প্রশিক্ষণ), (যুগ্ম জেলা ও দায়রা জজ), বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট, হাসিবুজ্জামান, সহকারী জজ দিনাজপুর,  মোসাঃ শামসুন নাহার, সহকারী জজ, দিনাজপুর, আবরার ইয়াসির রুমি, সহকারী জজ, রাজশাহী, আরিফুল, সহকারী জজ, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ ফজলে রাব্বী, সহকারী জজ, জয়পুরহাট, মোহম্মদ রবিউল হাসান সাকিল, সহকারী জজ, লক্ষীপুর, আফসান ইলাহী, সহকারী জজ, নওগাঁ, মোঃ তাহমীদুর রহমান, সহকারী জজ, লালমনিরহাট মহোদয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় ৪৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে একটি বিশেষ উপস্থাপনা দেখানো হয়। পরবর্তীতে ময়মনসিংহ জেলার ইতিহাস ও ময়মনসিংহ জেলা পুলিশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে কিছু দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিচার বিভাগের সাথে পুলিশের সু-সম্পর্কের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও যেন এ সম্পর্ক বজায় থাকে সে আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষ তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD