1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৯ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, এসআই(নিঃ) নিরুপম নাগ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন কাচারী ঘাট বুড়া পীরের মাজারের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী  শহিদুল ইসলাম মড়ল(৪৪)কে ১০ (দশ) গ্রাম হেরোইন, মূল্য অনুমান একলক্ষ্ টাকা সহ ধৃত করা হয়।


এসআই(নিঃ) শামছুজ্জামান এবং এসআই (নিঃ) আনোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকাসহ আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিশেষ ক্ষমতা আইন মামলার ঘটনার সহিত জড়িত সন্দিগ্ধ আসামী মোঃ হামিমুর রহমান ওরফে হানিম সরকার(৩০), মোঃ আশিকুল হক ওরফে আশিক(৩২) ও মোঃ আঃ বাছেদ (৫৫)দেরকে ধৃত করা হয়।


এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজিব কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ২৩ নং জে. সি. রোডস্থ আর.কে এন্টারপ্রাইজের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে দস্যূতার প্রস্তুতি গ্রহণকালে আসামী সাজ্জাদ হোসেন রিফাত(২২) ও ইয়াছিন মিয়া(২০)দ্বয়কে গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এএসআই(নিঃ) আব্দুস সাত্তার, এবং আবুল হাসান ০২টি সিআর বডি তামিল করেন। সিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন। তারা হলেন,  মোছাঃ রাজিয়া খাতুন ও রুমি।

প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD