1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে  বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা শুরু - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে  বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা শুরু

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এবং সামাজিক অবক্ষয় রোধে লেখা-পড়ার পাশাপাশি ফুটবল খেলি এই শ্লোগানে সরকারী প্রাথমিক স্কুল পর্যায়ের ময়মনসিংহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা রবিবার থেকে শুরু হয়েছে। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে রবিবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল খেলা বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করেন ।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) রায়হানুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন মুকুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
উদ্বোধনী দিনের বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলায় তারাকান্দা উপজেলা দল ৩-২ গোলে হালুয়াঘাট উপজেলা দলকে হারিয়েছে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় ঈশ্বরগজ্ঞ উপজেলা দল-২-১ গোলে সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা  দলকে পরাজিত করেছে।
খেলায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন লেখাপড়ার পাশা-পাশি শিক্ষার্থীদের খেলা-ধুলায় মনোযোগী হতে হবে। তাহলে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা মাদকসহ নানা অফরাধ এবং বিপথ গামী হবে না। তিনি আরো বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল খেলার মাধ্যমে জেলার সীমান্তবর্তী ধোবাউড়ার কলসিন্ধুরের মেয়েরা দেশে-বিদেশে ফুটবল খেলে ময়মনসিংহের খেলা-ধুলার অতীত গৌরব অক্ষুন্ন রেখেছে এবং বিশ্ব ব্যাপী মেয়েদের ফুটবল খেলায় বাংলাদেশের সুনাম অর্জন ও পরিচিত লাভ করেছে।
ফুটবলের হারানো গৌরব আবার ফিরিয়ে আনার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০১০ সালে ফুটবল খেলা চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি আরো বলেন জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু করায় এক সময়কার জনপ্রিয় ফুটবল খেলা আবারো দেশের মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠবে। বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলায় জেলার ১৩টি উপজেলার ২৬টি দল অংশ গ্রহন করছেন।
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে জামাত নেতাসহ গ্রেফতার ২০
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ \ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধওে দায়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানা ও ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, মাদক ও ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত অফরাধীদের অল্প সময়ে গ্রেফতারের মাধ্যমে চলমান মামলা সমুহ নিস্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২০ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে দাপুনিয়া বাজার এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী দেলোয়ার হোসেন, অধ্যাপক তৌফিকুর রহমান, এসআই শামছুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে আনন্দমোহন কলেজ রোড এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইন মামলার আসামী মোঃ কবিরুল ইসলাম আন্না, মোঃ আঃ রাজ্জাক, এসআই আলী আকররের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে উজান ঘাগড়া এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইন মামলার আসামী মোঃ সারোয়ার হোসেন নয়নকে গ্রেফতার করে।
এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় থেকে চুরি মামলার আসামী দেলোয়ার হোসেনকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে। এসআই আঃ মোতালেবের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে আকুয়া এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ মারুফ, পরান, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা কওে কাঠগোলা বাজার এলাকা থকে অন্যান্য মামলার আসামী মোঃ বিশু মিয়া, মোঃ রিজন, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শাহজাহান, আঃ সামাদ, কাউসার হোসেন, এএসআই নূরে আলমের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী বিল্লাল, আলতু মিয়া, সুজন, হযরত আলী ও মোজাম্মেলকে গ্রেফতার করে। এএসআই মাহমুদুল হাসানের নেতৃত্বেএকটি টীম অভিযান চালিয়ে আকুয়া ৬৩ বাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ জাহিদ হাসানকে গ্রেফতার করে।
এছাড়া এসআই দিদার আলম পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করে। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD