1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
 ময়মনসিংহ ডিবি’র অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৩ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

 ময়মনসিংহ ডিবি’র অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র পৃথক পৃথক অভিযানে আড়াইশো পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার হয়েছে।

পুলিশ জানায়, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ি সাকিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ক্রাউন ওয়্যারস্‌ প্রাঃ লিঃ এর গেইটের সামনে পাকা রাস্তার পাশ হইতে ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ০০.৪০ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী  মোঃ আরিফুল ইসলাম (২২) ও মোঃ শাহীন আলম (২৩) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

অপর অভিযানে এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষণ ও এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন তিনকোণা পুকুরপাড়া সাকিনস্থ মিনার গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম হাউজের সামনে সরকারী পাকাঁ রাস্তার উপর হইতে ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২১.৫০ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ অপু (৩২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামরা রয়েছে।

উদ্ধারকৃত ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD