1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
 ময়মনসিংহ ডিবি’র  অভিযানে ১৪০ পিস ইয়াবা ও ০৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-৫  - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

 ময়মনসিংহ ডিবি’র  অভিযানে ১৪০ পিস ইয়াবা ও ০৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-৫ 

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইনসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

এস আই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন ঘোষগাঁও বাজার সাকিনস্থ মোঃ আতিকুল ইসলাম (৪০) এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার পাশ হইতে ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী  আদম আলী (৪৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। উক্ত আসামীর বিরুদ্ধে ০৫টি মাদক মামলা রয়েছে।

অপর অভিযানে, এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ছিটাল গ্রামস্থ  ঠান্ডু মিয়ার বাড়ীর পূর্ব পার্শ্বে ছিটাল বাজার কাকের মোড় হইতে রূপেরচালা যাওয়ার ইটের সলিং রাস্তার উপর হইতে ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ১৬.৫০ ঘটিকায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী  রুবেল মিয়া (৩০), মোশারফ হোসেন (৩৩), সরোয়ার হোসেন (২৪) ও মোঃ খলিলুর রহমান (৪২)দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী মোশারফ এর বিরুদ্ধে ০৪টি এবং সরোয়ার এর বিরুদ্ধে ০২ টি  মাদক মামরা রয়েছে।

উদ্ধারকৃত ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ গ্রাম হেরোইন এর বিষয়ে গ্রেফতারকৃত ০৫ জন আসামীর বিরুদ্ধে ধোবাউড়া ও ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD