
ময়মনসিংহ ডিবি’র এসআই(নিঃ) কমল সরকার, সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী এলাকা হইতে ১৬ অক্টোবর ভোর ০৬.০০ ঘটিকায় চোর দলের সক্রিয় সদস্য মোঃ নাজমুল হক (৩৫) ও মোঃ জীবন ইসলাম (২৮) এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানাধীন গুলখার এলাকা হইতে একই তারিখ ১২.১৫ ঘটিকায় অপর চোর দলের সক্রিয় সদস্য মোঃ জাবেদ খন্দকার (৪৪)দেরকে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৯, তারিখ-২৩/০৮/২০২২ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মূলে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হইতে মোটর সাইকেল চুরি করিয়া আসিতেছে। ঘটনায় জড়িত অপরাপর চোর দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।