1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে চিহ্নিত হেরোইন ব্যবসায়ীসহ গ্রেফতার ৯ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কোতোয়ালির অভিযানে চিহ্নিত হেরোইন ব্যবসায়ীসহ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৩৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদকমুক্ত অঞ্চল গড়ে তোলা এবং চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি পুলিশ। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যনসায়ীসহ ৯ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী রেলওয়ে কলোনী থেকে চিহ্নিত ব্যবসায়ী ও মাদক মামলার আসামী মোছাঃ হামিদা ওরফে হামেকে ৪ গ্রাম হেরোইনসহ,
এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী বাজার থেকে মাদক মামলার আসামী শরিফুল ইসলাম মিতুল, মিঠুন ও রাকিব ওরফে রাব্বীকে ১৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
এছাড়া এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম চুরখাই পাঁচ রাস্তার মোড় সংলগ্ন ব্র্যাক অফিসের পিছন থেকে মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়া, মোঃ খায়রুল ইসলামকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম কুষ্টিয়া বাজার থেকে অন্যান্য মামলার আসামী মোঃ কামাল হোসেন, এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম কেওয়াটলী এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ বরকত আলী ও মোঃ রাহুলকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD