1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১১

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে দুর্গাপূজায় বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা স্বাভাবিক রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। পাশাপাশি পূজায় সকল ধরনের বিশৃঙ্খলা রোধ করতে বাড়তি ডিউটি পালন করছে পুলিশ। এর অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই মিঞা মোঃ জোবায়ের খালিদের নেতৃত্বে একটি টীম গৌরিপুর থানা এলাকা থেকে অপহরণ মামলার আসামী মোঃ আব্দুর রশিদ, উসমান গনি, এসআই মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম ময়লাকান্দা থেকে মাদক মামলার আসামী মোঃ শফিকুল ইসলামকে এককেজি গাঁজাসহ,এসআই মোঃ ফারুক আহম্মেদ, ১নং ফাঁড়ির নেতৃত্বে একটি টীম রমেশ সেন রোড যৌন পল্লীর সঞ্জিবের বাড়ি থেকে মাদক মামলার আসামী মোঃ দ্বীন ইসলাম একশত লিটার চোলাই মদসহ এবং এসআই মোঃ ফারুক আহম্মেদ, ১নং ফাঁড়ির নেতৃত্বে বাতিরকল মোড় এলাকা থেকে সন্দিগ্ধ চোর আসামী স্বপন মিয়া, রাকিব মিয়া, এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী এলাকা থেকে জুয়ারী মোঃ মোস্তুফা, মোঃ বাবুল মিয়া, সানোয়ার হোসেনকেে জুয়ার সামগ্রী সহ এবং এসআই আজগর আলীর নেতৃত্বে সিটিকর্পোরেশন এলাকা থেকে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী মোঃ মোর্শেদকে গ্রেফতার করে।
এছাড়া এসআই সাইফুল ইসলাম মন্ডলের নেতৃত্বে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী আকুয়া চৌরঙ্গীর মোড়ের বাবুকে গ্রেফতার করে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD