1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আওয়ামীলীগের উন্নয়ন নিয়ে মাঠ পর্যায়ে রুয়েল তালুকদার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

আওয়ামীলীগের উন্নয়ন নিয়ে মাঠ পর্যায়ে রুয়েল তালুকদার

 শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন প্রচারে, কাজ করছেন আওয়ামী লীগ নেতারা। তারই ধারাবাহিকতায় নেত্রকোনা -১( দুর্গাপুর-কলমাকান্দা) আসনের, বিভিন্ন এলাকায়,আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় আওয়ামী লীগ নেতা শাহ কুতুবউদ্দিন তালুকদার রুয়েল। তিনি বৃত্তহর ময়মনসিংহের আওয়ামী রাজনীতির সিংহ পুরুষ, সাবেক তিন বারের সফল এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদার এর সুযোগ্য পুত্র। রুয়েল পিতার মত মানুষের ভালোবাসা কুড়াতে সক্ষম একজন রাজনৈতিক। তিনি মানুষের জন্য কাজ করতে চান। স্হানীয় জনগন তাকে এমপি হিসেবে দেখতে চান। বৃহস্পতিবার বিকালে, স্হানীয় কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের, পাঁচ গাও বাজার সহ কৈলাটি ইউনিয়নের সিধলী এলাকা, হুগলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহ কুতুবউদ্দিন তালুকদার রয়েল। রুয়েল বলেন,আমার পিতা এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন, অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি। জনগনের সুখে দুঃখে তিনি সবসময় ঝাপিয়ে পড়তেন তা আপনারা জানেন। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে পরপর তিনবার এই অঞ্চল থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমার পিতা বীরমুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদারকে বিজয়ী করেছেন এখানকার ভোটাররা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় , সীমান্তবর্তী এই দুই উপজেলায় রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট সহ সার্বিকভাবে ব্যাপক উন্নয়ন হয়েছে । আগামীতে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা তৃনমূল পর্যায়ে কাজ করছি। সামনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও যেন এই আসনে নৌকার প্রার্থীর বিজয় সু নিশ্চিত হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পাশাপাশি দেশে এখন বড় বড় মেগা প্রজেক্ট উদ্বোধন হচ্ছে এই আনন্দ, সরকারের নয় এই আনন্দ জনগনের, তাই আমরা গ্রাম পর্যায়ে এই উন্নয়ন বার্তা পৌঁছে দিতে কাজ করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD