1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
 ময়মনসিংহ ডিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার-৩  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

 ময়মনসিংহ ডিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার-৩ 

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ১০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ১০ লিটার মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, এসআই(নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন দর্শারপাড়  সাকিনস্থ জনৈক আকরাম এর মুদি দোকানের সামনে সরকারি রাস্তার উপর হইতে ১৯ অক্টোবর  ২১.৫৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান ওরফে ওয়াসীম (৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

আরেক অভিযানে, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ রেলগেইট সংলগ্ন বিএডিসি সারের গোডাউন এর গেইটের সামনে পাকা রাস্তার পাশ হইতে ১৯ অক্টোবর রাত ২৩.২০ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজা ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মাহাবুবুর রহমান @ মাহাবুব মিয়া @ মাহা (৫১)কে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৪টি মামলা রয়েছে।

আরেক টিম এসআই(নিঃ) আলমগীর কবির সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মল্লিকবাড়ি সাকিনস্থ মল্লিকবাড়ী বড় জামে মসজিদের পশ্চিমপার্শ্বে ধৃত আসামী আলাল উদ্দিনের পশ্বিম ভিটার পূর্বদুয়ারী চৌচালা টিনের বসত ঘর হইতে ১৯ অক্টোবর  ২১.১৫ ঘটিকায় ১০ লিটার দেশীয় মদ সহ মাদক ব্যবসায়ী  আলাল উদ্দিন (৬০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৪টি মামলা রয়েছে।

উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ১০ লিটার দেশীয় মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীদের বিরুদ্ধে হালুয়াঘাট, কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD