1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সিলগালা করা সিসা কারখানা, পুনরায় চালু পরিবেশ দূষণ করছে - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে সিলগালা করা সিসা কারখানা, পুনরায় চালু পরিবেশ দূষণ করছে

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ সদর উপজেলা চায়না মোড় মটকিভাঙ্গা ব্রিজের পাশে সিলগালা করা অবৈধভাবে সিটির ভিতরে গড়ে উঠা ব্যাটারী পুড়ে সিসা তৈরীর কারকাখানাটি পুনরায় চালু করে করছে পরিবেশন দূষণ। কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই ভাঙা হচ্ছে পুরাতন ব্যাটারী, আর এ ব্যাটারী পুড়িয়েই তৈরি হচ্ছে সিসা। ব্যাটারীর এসিডের তীব্র গন্ধে ভারী হয়ে ওঠ ছে আশপাশের এলাকা। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন আশপাশের মানুষ ও গবাদিপশু। দূষিত হচ্ছে নদীসহ পরিবেশ, এসব বর্জ্য যাচ্ছে আবাদি জমিতে। যথাযথ নিয়ম কানুন মেনে, স্থান পরিবর্তন করে অন্যথায় সিটি কর্পোরেশনের বাইরে আশপাশের বাড়িঘরবিহীন জায়গায় কারখানাটি করলে ভালো হয় বলে জানাই এলাকাবাসী। মোশাররফ মন্ডলের ব্যাটারীর কারখানাটি প্রভাব কাটিয়ে ময়মনসিংহ সিটির ভিতরে চায়না মোড় মটকিভাঙ্গা ব্রিজের পাশেই ইট দিয়ে চারদিক ঘিরে তৈরি করেছে সিসার কারখানা। সারি সারি পুরাতন ব্যাটারি রাখা হয়েছে স্তূপ করে। দিনের আলোয় মাস্কবিহীন শ্রমিকরা ব্যাটারী ভাঙার কাজ করলেও রাতে বেশ কয়েকটি বড় চুল্লিতে ব্যাটারী পুড়িয়ে তৈরি করা হয় সিসা। বিষাক্ত এসিডসহ ব্যাটারীর ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ফসলি জমিতে ও ব্রিজের নিচে খালে বিলে। লোহার মোটা ছুরির সাহায্যে আলাদা করা হচ্ছে প্লাস্টিক ও সীসা। এভাবেই অবাধে চলছে কারখানায় সিসা তৈরির কাজ। ফলে জলাশয়, আবাদি জমিতে বিষাক্ততা ছড়িয়ে পড়ছে। এ থেকে সিসা যাচ্ছে মানবদেহে। ধোঁয়া থেকে আশপাশের গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাসা বাঁধছে শ্বাসকষ্টসহ নানা রোগের। ফলে বিদ্যালয় গুলোতে কমছে শিক্ষার্থীদের উপস্থিতির হার। এ বিষয়ে উপজেলার সচেতন নাগরিকদের সাথে কথা বলে জানা যায়৷ সিসা এবং এসিড জলাশয়ে গিয়ে মাছসহ পানি ধ্বংস করছে। পাশাপাশি আবাদিজমি, জলাশয়ে মিশছে সিসা ও এসিডের পানি। ফলে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। ক্ষতি হচ্ছে মানবদেহ। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ইতিপূর্বে গড়ে তুলেছিল অবৈধ সিসা কারখানা। ব্যাটারী পুড়ার এসিডের তীব্র গন্ধে ৩ টি গরুর মৃত্যু হয়েছিল। পরে গরুর মালিকের সাথে টাকা পয়সা দিয়ে মিটমাট হয়ে যায় স্হানীয় বাসিন্দারা জানান, সিসার মাধ্যমে যে বায়ুদূষণ হয়, এটি দিন দিন প্রকট আকার ধারণ করছে। এর বিরূপ প্রতিক্রিয়া মানুষের ব্রেইনের নারভাস সিস্টেমের ক্ষতি হচ্ছে। কিডনিতে বিভিন্ন রোগের সৃষ্টি করে এটি। বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে। অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। ফলে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে। এই বায়ুদূষণ বাড়ন্ত শিশুদের ব্রেইনের হেম্পার করে। আর এসব কারণে প্রতিনিয়ত অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত অভিযোগও করেন স্হানীয়রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD