1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ রেঞ্জে ডি আই জি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) এর যোগদান - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ রেঞ্জে ডি আই জি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) এর যোগদান

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪২৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ রেঞ্জে ডি আই জি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) বদলী সুত্রে যোগদান করেছেন।

 ২৬ অক্টোবর, ২০২৩ খ্রি. জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগদান করেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম সেবা। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) সৈয়দ আবু সায়েম, বিপিএম সেবা; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফারুক হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোরশেদা খাতুন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) মোঃ ফারুক আহমেদ সহ অত্র অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।

পরবর্তীতে সদ্য যোগদান কৃত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) মহোদয় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি “চেতনায় অম্লান” এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় তিনি গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত ময়মনসিংহ জেলার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ময়মনসিংহ মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম সহ ময়মনসিংহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে আমরা সদ্য যোগদানকৃত সম্মানিত ডিআইজি মহোদয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD