1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর সোহেল হত্যার রহস্য উদঘাটন : হত্যাকারীকে গ্রেফতার করেছে ডিবি - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর সোহেল হত্যার রহস্য উদঘাটন : হত্যাকারীকে গ্রেফতার করেছে ডিবি

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর সোহেল হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীকে গ্রেফতার করেছে ডিবি।

পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গত ২৭ অক্টোবর  রাত ১৯.৩০ ঘটিকায় ভিকটিম সোহেল মিয়াকে ঈশ্বরগঞ্জ থানাধীন কুর্শিপাড়া গ্রামে জনৈক মোঃ আশরাফুল আলম ওরফে সোহেল এর বাড়ীর সামনে (দক্ষিণ পাশে) অনুমান ১০০ গজ দূরে কাঁচা মাটিয়া নদীর পাড়ে কৌশলে ডেকে নিয়ে যায়। উক্ত স্থানে ডেকে নিয়ে গিয়ে একই তারিখ রাত ২০.০০ ঘটিকায় সোহেল মিয়ার ঘাড়ের পেছনে দা দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে আঘাত করতঃ হত্যা করে।এই ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা নং-২৫, তারিখ-২৮/১০/২০২৩ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) রুজু হয়। পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে মামলাটি ছায়া তদন্তকালে জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোজাম্মেল হক সংগীয় এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন ও এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার পিপিএম ধারাবাহিকভাবে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকারী কাজী রায়হানকে গত ২৮ অক্টোবর  ১৭.৩০ ঘটিকার সময় ঈশ্বরগঞ্জ থানাধীন শিমুলতলী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং মামলার মূল রহস্য উদঘাটিত হয়েছে।উক্ত আসামীকে আজ ২৯ অক্টোবর  বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট” ৪নং আমলী আদালতে সোর্পদ করা হলে, উক্ত আসামী লোমহর্ষক হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD