1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ গ্রেফতার ৮ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

কোতোয়ালির অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সহ বিভিন্ন অপরাধের দায়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই শামছুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে রহমতপুর এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইন মামলার আসামী ঘাগড়ার মোঃ মঞ্জুরুল হক মুনজু, আকুয়া বোর্ড ঘরের আনোয়ার আকন্দ, চরঈশ্বরদিয়ার মোঃ ইদ্রিছ আলী, চকশ্যামরামপুরের আব্দুল খালেক ও মোঃ আলমগীরকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই ফরহাদ হোসেন, মাহমুদুল হাসান, বিল্লাল হোসেন পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত একজনসহ পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্ত হলো, ফকিরাকান্দার মোঃ জুয়েল মিয়া এবং পরোয়ানাভুক্তরা হলো, ঢোলাদিয়ার আবু রায়হান রাব্বী ও নওমহল নন্দীবাড়ির নাঈম। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD