1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মোটরসাইকেল-অ্যাম্বুলেন্স-কভারভ্যানের ত্রি-মুখী সংঘর্ষ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে মোটরসাইকেল-অ্যাম্বুলেন্স-কভারভ্যানের ত্রি-মুখী সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

   ময়মনসিংহ সদরের আলালপুরে মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ও কভারভ্যানের সাথে ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর  আহত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর নামক স্থানে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর  আহত হয়েছে। মোটরসাইকেল আরোহী আবুল খায়েরকে (৩৭) আশঙ্কজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আবুল খায়ের ফুলপুর উপজেলার বালিয়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিক বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলপুর থেকে ময়মনসিংহের দিকে আসা একটি অ্যাম্বুলেন্স মুমূর্ষু  রোগী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সামনে থাকা কভারভ্যানেকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

অ্যাম্বুলেন্সটি কভারভ্যানকে চাপ দিলে কভারভ্যানটি রাস্তা থেকে নিচে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুছরে যায়। মোটরসাইকেল আরোহী গুরুতরভাবে আহত হয়। এছাড়াও অ্যাম্বুলেন্স ও কভারভ্যানে থাকা আরো ৪ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ  তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ঘটনাটাস্থলে পুলিশ পৌছার আগেই আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আবুল খায়ের নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের এখনো পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা কবলিত বাকীদের পরিচয় সনাক্ত এবং দূর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD