1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

কোতোয়ালির অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৬১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়।


এর মাঝে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে নতুন বাজার এলাকা থেকে বিশেষ ক্ষমতা মামলার আসামী মোঃ আলমগীর হোসেন, আনিসুর রহমান, মোস্তাক আহমেদ, কামরুজ্জামান, আমিনুল ইসলাম, মীর লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়।
এসআই আকবর আলীর নেতৃত্বে একটি টিম আকুয়া বাইপাস এলাকা থেকে বিশেষ ক্ষমতা মামলার আসামী প্রফেসর শেখ আমজাদ আলী, রাশেদুল রাকিব ওরফে রাশেদ, মোঃ শাহাদত হোসেন বাপ্পী, সামি পাটোয়ারী জনি, মোঃ মামুন হোসেন, মোঃ সামি আব্দুল্লাহকে গ্রেফতার করে।


এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টিম রহমতপুর বাইপাস এলাকা থেকে চুরি মামলার আসামী ওমর ফারুক ওরফে মুরাদ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টিম আকুয়া হাজী বাড়ী এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী খন্দকার মাসুদুল হককে গ্রেফতার করে।

পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একটি টিম বিশেষ ক্ষমতা আইনে মামলার আসামী মোঃ মাসুম বিল্লাহকে গ্রেফতার করে। এএসআই মাহমুদুল হাসান, ৩নং ফাড়ি ফোর্সের সহায়তায় অন্যান্য মামলার আসামী নাঈম, আতিকুল ইসলাম আজাদ, রিগান ও হোসেন মোঃ আরিফকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD