1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  গ্রেফতার ২২ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  গ্রেফতার ২২

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪৭১ বার পড়া হয়েছে

 গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ২২ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

ইন্সপেক্টর(নিঃ) ওয়াজেদ আলী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন নতুন বাজার এলাকা হইতে বিস্ফোরক মামলার ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় এবং তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী  তানভীর আহম্মেদ রবিন (৩০), মাহবুবুর রহমান রানা (৩০),  মাহবুব হোসেন (৪৫), সোহেল (২৮), সৌরভ বিশ্বাস (২৩),  অনন্ত সরকার (২৩)দের গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম এলাকা হইতে পূর্বের ডাকাতি প্রস্তুতি মামলার সন্দিগ্ধ আসামী আমিনুল ইসলাম (৩৬)কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) আলী আকবর, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকা অন্যান্য মামলার আসামী সানি (২৫)কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) দিদার আলম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন দিঘারকান্দা এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী  হারুন(৪৮)কে ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) টিটু সরকার, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন কাচারি ঘাট এলাকা হতে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী ১। বুলবুল আহাম্মেদ(৪৫), মোঃ মাসুদ(২৯), মোঃ পংকে(২৪), মিন্টু মিয়া(২৪), মোঃ নাঈম(২৬),রায়হান ওরফে পিয়াস(৩২),দের গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) আরিফুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চর হাসাদিয়া এলাকা হতে জুয়া খেলারত অবস্থায় আসামী মোঃ মোজাম্মেল হক (২২), মোঃ আল আমিন (৩৫), মোঃ আজাহারুর ইসলাম (৩২),  মোঃ নয়ন মিয়া (২৫),  মোঃ আব্দুস সাত্তার (৪৫)দের গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এসআই(নিঃ) কামরুল ইসলাম, থানা এলাকা জিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ শেখ ফরিদকে গ্রেফতার করা হয়।

প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD