1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে বিএনপি'র ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে বিএনপি’র ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪২২ বার পড়া হয়েছে

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৩দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে অবরোধের সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিলটি করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনির নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিলটি বের করা হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ (উত্তর) জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন ফরিদ, সদস্য আরমান ফরিদ,সদস্য জাকির হোসেন নয়ন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ চকদারসহ পৌর বিএনপি,ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীকে গ্রেপ্তার, সরকারের পদত্যাগসহ একদফা দাবি আদায়ে দলীয় হাই কমান্ড থেকে যে কর্মসূচি দেওয়া হবে তাতে সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD