1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান বিপিএম (সেবা)কে বদলীজনিত বিদায় সংবর্ধনা - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান বিপিএম (সেবা)কে বদলীজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

আজ ০২ নভেম্বর, ২০২৩ বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)  মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম (সেবা), মহোদয়ের ঢাকা রেঞ্জে বদলীসূত্রে অনুষ্ঠিত বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়সহ অত্র রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমার্যাদার কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দ সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয়ের সাথে বিগত কর্মকালীন সময়ের তাদের বিভিন্ন সুখস্মৃতির রোমন্থন করেন এবং আবেগময় ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন। পাশাপাশি সকলেই তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য এবং তার ও তার পরিবারের সুস্থতা কামনা করেন।

আমরা জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ থেকে সম্মানিত অতিরিক্ত ডিআইজি মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম (সেবা), মহোদয়ের প্রতি তাঁর এই বিদায় লগ্নে গভীর শ্রদ্ধা এবং পরবর্তী কর্মজীবনের জন্য অগণিত শুভকামনা জ্ঞাপন করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD