1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জেলহত্যা দিবসে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের আলোচনাসভা - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

জেলহত্যা দিবসে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের আলোচনাসভা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে
৩ নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখা ব্যাপক কর্মসূচি পালন করেছে। শুক্রবার বিকালে ফুলবাড়িয়া পৌরসভা প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে বিকেল ৩ টায়  উপস্থিতি এবং কালো ব‍্যাজ ধারণ, সাড়ে তিনটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বিকাল ৪টায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হারুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, এডভোকেট আবুল কাশেম মুছা, অধ্যাপক আবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিঃ লুইস সুপ্রভাত জেংচাম, সদস্য এটিএম মহসিন শামীম, জিনাত রেহানা ইলোরা, রাকেশ মল্লিক, ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাল মাহমুদ সরকার, রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান দুলাল, কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঈমান আলী মাস্টার, দেওখোলার আহবায়ক এম এ হান্নান,  কালাদহের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাঙ্গামাটিয়ার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বাক্তার সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল, কুশমাইলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, নাওগাওয়ের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম জামেল, তাতীলীগের আহবায়ক চান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজন রতন দে প্রমুখ।
কর্মসূচীতে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, জেলখানায় হত্যা সারা বিশ্ব নজিরবিহীন এবং জঘন্যতম প্রথম ঘটনা। এ হত্যা কোন ব্যক্তিকে হত্যা নয়।এটি একটি আদর্শকে হত্যা। এ চক্রটি বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে। এরপরও শেখ হাসিনাকে আল্লাহ পাক জীবিত রেখেছেন শুধুমাত্র বাংলাদেশকে এগিয়ে নিতে। আপনারা শেখ হাসিনার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখুন, শেখ হাসিনা যাকে এমপি হিসেবে দেখতে চাইবেন আমরা তাকেই নির্বাচনে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তারা আরো বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীকে কেউ হারাতে পারবে না। নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি জামাত আবারও অবরোধ ডেকেছে। সবাইকে সজাগ থাকতে হবে। অবরোধের নামে চক্রটি সরকারি বেসরকারি সম্পদ, জনগনের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। তাই অবরোধ চলাকালে মাঠে থেকে সকল অপশক্তিকে রুখে দিতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD