1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ গ্রেফতার ৮ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

কোতোয়ালির অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৫১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়।


এর মাঝে ইন্সপেক্টর ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে স্টেশন এলাকা থেকে বিস্ফোরক মামলার ঘটনার সাথে জড়িত আসামী মাহবুবুর রহমান গৌতম, ইন্সপেক্টর জহিরুল ইসলাম মুন্না, ৩নং ফাড়ির নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সুরুজ্জামানকে গ্রেফতার করে।
এসআই আজগর আলী ৩নং ফাড়ির নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কাশর পুলিশ লাইন সংলগ্ন কালেক্টর স্কুল এন্ড কলেজের গেইটের সামনে দুই মাদক ব্যবসায়ী বিপুল ও মোঃ শাকিল মিয়াকে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চরকালীবাড়ী টোলপ্লাজার সামনে থেকে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ধোবাউড়ার মোঃ মাহতাব উদ্দিনকে ৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে। এএসআই মাহমুদুল হাসান ৩নং ফাড়ি অন্যান্য মামলার আসামী মধ্য বাড়েরার হাফিজুল ইসলামকে গ্রেফতার করে।
এছাড়া এসআই কামরুল হাসান এবং এএসআই রেজাউল করিম পৃথকভাবে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক আসামি আকুয়া চৌরঙ্গী মোড়ের পাপেল ও হাসিম উদ্দিনকে গ্রেফতার করে। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD