1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঘরে ঢোকা ছাড়া রাজনীতির মাঠে আমার নিজেকে এতিম মনে হয়না- বিশাল জনসমুদ্রের- মোহিত উর রহমান শান্ত  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ঘরে ঢোকা ছাড়া রাজনীতির মাঠে আমার নিজেকে এতিম মনে হয়না- বিশাল জনসমুদ্রের- মোহিত উর রহমান শান্ত 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে
আজকের এই জনসমুদ্র মোহিত উর রহমান শান্তকে ভালোবেসে না, অধ্যক্ষ মতিউর রহমানকে ভালোবেসে। সদরবাসী আজকে যে ভালোবাসা দেখিয়েছেন তা মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবো না। আমার ঘরে ঢোকা ছাড়া রাজনীতির মাঠে নিজেকে এতিম মনে হয় না। লাখো মানুষের জনসমুদ্রে দাড়িয়ে কথাগুলো বলেছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
সোমবার (১৩ নভেম্বর) ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে মহানগর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে “শেখ হাসিনার সরকার বার বার দরকার” ব্যানারে সমাবেশ ও মিছিল করে লাখো জনতা।
তিনি বলেন, আমি ময়মনসিংহবাসীকে কিছু দেয়ার সুযোগ পাইনি। আমার বাবা অধ্যক্ষ মতিউর রহমান সারা জীবন সদরবাসীর জন্য কাজ করে গেছেন। আমার বাবার জন্য আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন দোয়া করবেন আল্লাহ যেন সদরবাসীর এই ঋণ পরিশোধ করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি।
মোহিত উর রহমান শান্ত বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। এই দেশের স্বাধীনতা,সার্বভৌমত্তের জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্যে উন্নয়নের জন্য শেখ হাসিনা ছাড়া গত্যন্তর নাই।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য বলেন, মাননীয় নেত্রী এই মঞ্চ থেকে বলে গেলাম সদরবাসীর মাঝে আপনি যাকেই নৌকা দিয়ে পাঠাবেন তাকেই বিজয়ী করা হবে। নেত্রী আপনি ময়মনসিংহে যাকে আপনার সেনাপতি ভাবতেন সেই অধ্যক্ষ মতিউর রহমান আজ নেই। তার আদর্শের হাজার হাজার নেতাকর্মী ময়মনসিংহে থাকেন। অধ্যক্ষ মতিউর রহমানের আদর্শিক সন্তানদের সাথে মিয়ে এই ময়মনসিংহের মাটি আওয়ামী লীগের ঘাটি করে রাখবো।
বিশাল জনসভায় ময়মনসিংহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ আগামী নির্বাচনে সদর আসনে নৌকার মাঝি হিসাবে মোহিত উর রহমান শান্তকে মনোনয়ন দেয়ার প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখেন। এ সময় মার্কিট হাউজ ময়দান প্রকম্পিত করে শ্লোগান উঠে “সদর আসনে নৌকা চাই নৌকার মাঝি শান্ত ভাই”। বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ গোলাম সারোয়ার, মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, হোসাইন জাহাঙ্গীর বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী সভাপতি আব্দুস সালাম সরকার প্রমুখ।
বক্তব্য শেষে বর্ণাঢ্য বিলাশ জনসমুদ্রের স্রোত ঢাকঢোল বাজিয়ে ময়মনসিংহ নগরীর নতুন বাজার গাঙ্গিনারপাড় প্রদক্ষিন করে কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধার সন্তারা। মিছিলে শোভা পায় জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিভিন্ন ঐতিহাসিক ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের ছবি। মিছিলে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশ নেন ময়মনসিংহের নারী নেত্রীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD