1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সন্ত্রাসীদের মদদ দাতা প্রতিমন্ত্রী কেএম খালিদকে উৎখাত করেই ঘরে ফিরব - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

সন্ত্রাসীদের মদদ দাতা প্রতিমন্ত্রী কেএম খালিদকে উৎখাত করেই ঘরে ফিরব

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩৫০ বার পড়া হয়েছে

সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদের ক্ষমতার অবসান ঘটিয়ে মুক্তাগাছা থেকে তাকে উৎখাত না করে ঘরে ফিরব না বলে ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি-জামায়াতের নৈরাজ্য অগ্নি-সন্ত্রাস ও আসাদ হত‍্যার প্রতিবাদ সমাবেশে সোমবার সন্ধ্যায় এ মন্তব‍্য করেন উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ।

তিনি আরও বলেন,উপজেলা যুবলীগ নেতা আসাদকে ও আ.লীগ ফাউন্ডার পরিবারের একজন আব্দুল হামিদ নায়েব সাহেবের ভাতিজাকেও তারা হত‍্যা করেছে। তারা আ.লীগের নাম নিয়ে রাজনীতি করে একক রাজত্ব কামেয়ে করেছে। সারাদেশে হাসিনা সরকারের যে উন্নয়ন হয়েছে তার ধারেকাছে নেই মুক্তাগাছা। সরকার উন্নয়নের বরাদ্দ দিয়েছে আর তারা তা লুটপাট করে পকেটে ভরেছে। এছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ আসনের বতর্মান এমপি সাংস্কৃতিক প্রতিমন্ত্রীকে দলীয় মনোনয়ন না দেওয়া জন‍্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান বক্তারা।


মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের আয়োজনে প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা জনতা মঞ্চ সভাপতি ও সাবেক কমান্ডার মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিল্লাল হোসেন মন্ডলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মুক্তাগাছা শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, উপজেলা আ.লীগে সাবেক সহ-সভাপতি ও সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা এড.ইদ্রিস আলী আকন্দ,সাবেক তথ্য-গবেষনা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান মশিউর,সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD