1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে বিস্কুটের প্রলোভনে ৬বছরের শিশু ধর্ষণ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ঈশ্বরগঞ্জে বিস্কুটের প্রলোভনে ৬বছরের শিশু ধর্ষণ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে শিশুটির পিতা বাদী হয়ে পৌর এলাকার দত্তপাড়া (হাসপাতাল রোড) এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রাজন মিয়া (৪০)কে আসামী করে মামলাটি দায়ের করা হয়। অভিযোক্ত আসামী পলাতক রয়েছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা দীর্ঘদিন যাবৎ স্ত্রী সন্তানসহ ঈশ্বরগঞ্জ পৌর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। আসামী রাজন মিয়ার সাথে পুর্ব পরিচিত থাকায় গত সোমবার (১৩ নভেম্বর) সকালে পড়ানোর কথা বলে শিশুটিকে তার বাসায় নিয়ে যায় রাজন। পরে শিশুটি নিজ বাসায় ফিরে আসলে পরনের পায়জামা ভিজা থাকায় শিশুটির মায়ের সন্দেহ হয়। পরে শিশুটিকে ভালভাবে দেখার পরে ধর্ষণের আলামত পাওয়া যায়। এসময় শিশুটিকে জিজ্ঞাসা করলে শিশুটি জানায় যে তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে তার সাথে এমন করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা নথিভূক্ত হয়েছে। আসামী পলাতক রয়েছে। গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD