1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পরানগঞ্জে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী থানা পুলিশ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

পরানগঞ্জে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী থানা পুলিশ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

জুয়া খেলা বন্ধ করি, জুয়া মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় জুয়া বন্ধ করতে নিয়মিত অভিযান চালিয়ে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ভেঙে দিচ্ছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জানা গেছে, আজ শনিবার (২৫- নভেম্বর ২০২৩) তারিখ ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামের মেহগনি গাছের বাগানের ভিতরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তা আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহামাদ ভূঞা (পিপিএম- সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক, জুয়াসহ অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে। কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ছাড়াও সকল প্রকার অপরাধ দমনে ও পুলিশী সেবা আরো বৃদ্ধি করতে, সমাজের বিভিন্নস্তরের জনগণের সাথে বিট পুলিশিং সভা চালু হয়েছে। আর বিট পুলিশিং কার্যক্রমে সফলতা এনে দিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম ও সহকারী এএস আই রেজাউল করিম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকান্দ বলেন, পরানগঞ্জ ইউনিয়নে বীর বওলা গ্রামে মেহগনির বাগানের ভেতরে অবৈধভাবে ছাউনি দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে জুয়ার আসর পরিচালনা করছে একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর পরিচালনাকারী সহ জুয়াড়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। ওসি শাহ কামাল আকান্দ আরো বলেন, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ জুয়ার আসরের সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। কোতোয়ালি থানা পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD