1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
যৌতুকের টাকা না পেয়ে চলে গেলেন বর - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

যৌতুকের টাকা না পেয়ে চলে গেলেন বর

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

বর পক্ষের দাবি অনুযায়ী ৪০ হাজার টাকার সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের দিনে বরপক্ষের লোকজন খাবার শেষে বিয়ে পড়ানোর আগে ৪০ হাজার টাকার স্থলে ৭০ হাজার টাকা দাবি করেন। এরই মাঝে দু-পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে আসর ছেড়ে বর’কে নিয়ে চলে যান বরপক্ষের লোকজন।

ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে।

এমন ঘটনায় শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে থানায় লিখিত অভিযোগ দেন কনের বাবা মো. বাবুল মিয়া।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের মো. বাবুল মিয়ার মেয়ের সাথে একই উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মো. শরিফ মিয়ার ছেলে মো. হাসেন মিয়া’র সাথে বিয়ের দিন ধার্য্য করা হয়। পরে বিয়ের দিন কনের বাড়িতে বরপক্ষের বাড়ি থেকে বর’সহ ৪০ জন আসেন।এসময় তাদের সাধ্যমত আপ্যায়ন শেষে বিয়ে পড়ানোর সময় ৪০ হাজার টাকার স্থলে ৭০ হাজার টাকা দাবি করেন। যৌতুকের টাকা না পেয়ে বিয়ে সম্পন্ন না করেই কনে ছাড়া বরপক্ষ ফেরত যান।

এদিকে অভিযোগের পর পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষের সাথে আলোচনায় রাতের মধ্যে বিয়ের কার্য সম্পন্ন করে কনেকে তুলে আনতে সম্মত হন বরের বাবা।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, অভিযোগ পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) আলমগিরকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশের হস্তক্ষেপে উভয়পক্ষ বিয়ে দিতে সম্মতি পোষন করেছে। আজ (শুক্রবার) রাতেই বিয়ের কার্য সম্পাদন করে কনেকে তুলে আনবে বলে কথা দিয়েছে বরপক্ষের লোকজন।

বরের বাবা শরিফ মিয়া বলেন, ঝামেলা মিটে গেছে। আমাদের লোকজন কনে আনতে তৈরি হচ্ছে। সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো শেষে রাতেই কনেকে বাড়িতে নিয়ে আসা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD