1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছায় আব্দুল হাই আকন্দ প্রার্থী নির্বাচন হওয়ার পর সতেজ হয়েছে আওয়ামী লীগ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

মুক্তাগাছায় আব্দুল হাই আকন্দ প্রার্থী নির্বাচন হওয়ার পর সতেজ হয়েছে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৬০৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের মুক্তাগাছায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দকে মনোনীত করায় স্থানীয়দের মাঝে যেন উৎসবের আমেজ বইছে। তারা তাদের পছন্দের প্রার্থী পাওয়ায় বিভিন্ন হাটবাজারে চায়ের দোকানে আড্ডায় তাদের আনন্দ ভাগাভাগি করছে। আব্দুল হাই আকন্দ এতোটাই জনপ্রিয় যে, সাধারণ মানুষের আস্তার প্রতীক সে। এমনিতেই তার সরলতা দানশীল অমানুষিকতা, আচার আচারন সব কিছুই জনপ্রিয়তায় অবদান রেখেছে। সব মিলিয়ে তিনি একজন সফল জনপ্রিয় মানুষ। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করেন। পারিবারিক সুত্রে তারা আওয়ামীলীগ।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকে মুক্তাগাছা সদরসহ প্রতিটি ইউনিয়নের নেতা কর্মী যেন সতেজ প্রান ফিরে পেয়েছে। তারা সোচ্চার হয়ে সন্ত্রাস বিরোধী ও প্রিয় প্রার্থীর পক্ষে মিছিল মিছিল মিটিং করছে। তবে৷ এক্ষেত্রে মুক্তাগাছা হাইব্রিড সমন্নয়ক কমিটির কোন নেতাকর্মীর ভুকিকা চোখেই পড়েনা! কমিটিতে থাকা ত্যাগী নেতারা নেত্রীর নির্বাচন করা মনোনয়ন পাওয়া আব্দুল হাই আকন্দকে সমর্থন দিয়ে মাঠে নেমেছে। তারা দাবী করে তাদের জয় ঠেকানোর মত কোন প্রার্থী মাঠে নেই। জয় তাদের নিশ্চিত।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ এর ব্যাক্তিগত, রাজনৈতিক,সামাজিক ও পারিবারিক ইতিবৃত্ত নিম্নে ধরে তুলা হলো:-
নাম :  মোঃ আব্দুল হাই আকন্দ পিতা : মৃত আলহাজ্ব আব্দুল জব্বার আকন্দ মাতা : রাবেয়া বেগম, জন্ম তারিখ : ২৪ আগস্ট ১৯৫৪
শিক্ষগত যোগ্যতা : এইচ.এস.সি স্থায়ী ও বর্তমান ঠিকানা : মূজাটী পূর্বপাড়া,মুক্তাগাছা ময়মনসিংহ। আদি নিবাস : তারাটি পূর্বপাড়া,মুক্তাগাছা। বৈবাহিক অবস্থা : বিবাহিত। তিনি এক কন্যা সন্তানের জনক।
কন্যা : জান্নাতুন নাঈমা আকন্দ জানা  (এলএলবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়) , সভাপতি, মন্নুজান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রাজনৈডিক জীবন বৃত্তান্ত, ১৯৬৫ প্রাথমিক সদস্য,মুক্তাগাছা থানা ছাত্রলীগ। ১৯৬৯ সাধারণ সম্পাদক মুক্তাগাছা, মুক্তাগাছা থানা ছাত্রলীগ, উনসত্তোরের গণঅভ্যুত্থানের স্থানীয় পর্যায়ের নেতৃত্ব দানকারী৷ ১৯৭০ এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বলিষ্ঠ কর্মীর ভূমিকায় রাখেন।
১৯৭১ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতের মেঘালয়ের তুরা ট্রেইনিং ক্যাম্পের প্রথম ব্যাচে ট্রেইনিং সমাপ্ত করে তারা কম্পানির অধীনপ গেরিলা যোদ্ধা হিসেবে সরাসরি রণাঙ্গনে প্রবেশ করেন।
১৯৭২ সনে মুক্তাগাছার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ স্মৃতি সরকারি কলেজের ছাত্রলীগ প্যানেলর জিএস প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় লাভ করেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংস ভাবে হত্যা করা হলে তার প্রতিবাদে নভেম্বর মাসে মুক্তাগাছা পৌরসভা প্রাঙ্গনে গায়েবানা জানাজার আয়োজন করেন এবং সরাসরি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন।
১৯৮০ সালে মুক্তাগাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৮১ সালে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে আওয়ামী লীগের নেতাকর্মী সহ যোগদান করেন৷
১৯৮০-৯৮ সাল পর্যন্ত মুক্তাগাছা থানা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।
এছাড়াও তিনি ১৯৯৮ সালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধীবেশনে অধ্যক্ষ মতিউর রহমান সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন৷
১৯৮০-১৯৯৮ সহ বিভিন্ন মেয়াদে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ​।
জনপ্রতিনিধি হিসেবে অভিজ্ঞতা, ১৯৯৩-১৯৯৯ মুক্তাগাছা পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। ২০১১-২০১৬ পূণরায় নির্বাচিত মেয়র, মুক্তাগাছা পৌরসভা। ২০১৯-২০২৪ বর্তমান উপজেলা চেয়ারম্যান, মুক্তাগাছা উপজেলা, মুক্তাগাছা, ময়মনসিংহ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD